সর্বশেষ

ট্রাক দুর্ঘটনা

পঞ্চগড়ে বালু বোঝাই ট্রাকের চাপায় ভ্যানযাত্রী নারী নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী ট্রাক রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। মুকসুদপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

গোপালগঞ্জে ঘুমন্ত অন্তঃসত্ত্বার ওপর ট্রাক উল্টে মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে সুরাইয়া বেগম (২৬) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। বুধবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের মালেঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে।

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় পথচারী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দিলে তিনি নিহত হন। একই ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশায় ধাক্কা লাগলে চালকসহ আরও চারজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসীর মৃত্যু, আহত নববধূ

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় কুমিল্লা–সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মো. ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাঁর স্ত্রী সুমা আক্তার আহত হয়েছেন। তাঁকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

কিশোরগঞ্জের সদর ও পাকুন্দিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ ছাড়া পাকুন্দিয়ার দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনারই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।